
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে নবাগত জেলা প্রশাসক বাসাইল উপজেলা প্রশাসনসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। বৃহস্পতিবার ( ৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলা পরিষদ হলরুমে এ সভার আয়োজন করা হয়। এসময় নবাগত জেলা প্রশাসক জসীমউদ্দীন হায়দার উপজেলা পর্যায়ের কর্মকর্তা, নির্বাচিত জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, বীরমুক্তিযোদ্ধা, শিক্ষক প্রতিনিধি, এনজিও প্রতিনিধি, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময় করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম, পৌরসভার মেয়র বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহিম আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মতিয়ার রহমান গাউছ, সাধারণ সম্পাদক মির্জা রাজিক, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আরিফুন্নাহার রিতা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহদাত হোসেন খান, মহিলা ভাইস চেয়ারম্যান মলি আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শার্লী হামিদ, বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন এলাকার ভিক্ষকদের মাঝে ছাগল ও টং ভ্যান বিতরণ করা হয়।
বাসাইলসংবাদ, ১০ ফেব্রুয়ারি ২০২৩ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




