
নিজস্ব প্রতিবেদক : ‘মুজিববর্ষের সফলতা দুর্যোগ প্রস্তুতিতে গতিশীলতা’ এই প্রতিপ্রাদ্য বিষয়কে সামনে নিয়ে টাঙ্গাইলের বাসাইল উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে র্যা লী ও আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১০ মার্চ) সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিয়ান নুরেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাসাইল পৌরসভার মেয়র আব্দুর রহিম আহমেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহাদত হোসেন খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাখাওয়াত হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বাবুল হাছান ,বাসাইল ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা রাকিবুল হাসান, কাউলজানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউল গণি হাবিব, বাসাইল প্রেসক্লাবের সভাপতি এম শহিদুল ইসলাম, বাসাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আবুল কাশেম, বাসাইল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মাসুদ রানা প্রমুখ।
বাসাইলসংবাদ/ ১১ মার্চ, ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




