
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইল উপজেলা বিএনপি ও পৌর বিএনপির আহবায়ক কমিটিকে সংবধর্না দেওয়া হয়েছে। শুক্রবার (১১ মার্চ) সন্ধ্যায় উপজেলা বিএনপির কার্যালয়ে কাউলজানী ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ সংবধর্নার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট আহমেদ আযম খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শ্রমিক দলের সহ-সভাপতি ও বাংলাদেশ ব্যাংক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মেহেদী আলী খান।
উপজেলা বিএনপির আহবায়ক এনামুল করিম অটলের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব নুরনবী আবু হায়াত খান নবু, যুগ্ম আহবায়ক মামুন আল জাহাঙ্গীর, ইঞ্জিনিয়ার সোহরাব হোসেন, পৌর বিএনপির আহবায়ক আক্তারুজ্জামান তুহিন, সদস্য সচিব আবুল কালাম আজাদ পিন্টু প্রমুখ। এসময় বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (১০ মার্চ) বাসাইল উপজেলা বিএনপি ও পৌর বিএনপির আহবায়ক কমিটি গঠন করা হয়।
বাসাইলসংবাদ/ ১১ মার্চ, ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




