
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচির অংশ হিসেবে ১২০জন ব্যক্তির মাঝে বিভিন্ন গাছের চারা বিতরণ করা হয়েছে। শনিবার (১২ জুলাই) সকালে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে আম, পেয়ারা, কৃষ্ণচূড়া ও গর্জন গাছের চারা বিতরণ করা হয়। এছাড়াও বাসাইল প্রেসক্লাব, বাসাইল কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা রোপন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার বাইতুলমাল সম্পাদক আব্দুল করিম আকন্দ, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উপজেলা শাখার সভাপতি আশরাফুল আকন্দ, সেক্রেটারী মাহফুজুর রহমান, অর্থ সম্পাদক টুটুল মিয়া, প্রচার সম্পাদক শাহীন মিয়াসহ দলের অন্যান্য নেতাকর্মী।
বাসাইলসংবাদ, ১২ জুলাই, ২০২৫ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন






