
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ধনবাড়ীতে ট্রাক ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। শুক্রবার (২৮ জানুয়ারি) সকালে উপজেলার কয়রাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ধনবাড়ী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তারিকুল ইসলাম এতথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, পিকআপভ্যানের চালক টাঙ্গাইল সদর উপজেলার টাকুরিয়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে সোহেল মিয়া (৩২) ও জামালপুরের সরিষাবাড়ি উপজেলার চরআদ্রারা গ্রামের মফিজ উদ্দিনের ছেলে কাচাঁ মরিচ ব্যবসায়ী সুমন মিয়া (২৬)।
তারিকুল ইসলাম জানান, সকালে জামালপুর থেকে ছেড়ে আসা ইট বোঝাই একটি ট্রাক ঢাকার দিকে যাচ্ছিল। ট্রাকটি ধনবাড়ীর কয়রাপাড়া এলাকায় পৌঁছালে অপর দিক থেকে আসা একটি পিকআপভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় দুইজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। এসময় ট্রাকের চালক ও হেলপার কাউকে পাওয়া যায়নি।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক সুলতানা বলেন, ‘দুইজনের মধ্যে একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। আহত ব্যক্তিকে অন্যত্র হস্তান্তর করা হয়। পরে তারও মৃত্যু হয়েছে।’
বাসাইলসংবাদ/ ২৮ জানুয়ারি, ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




