
নিজস্ব প্রতিবেদক : ইসলামিক ফাউন্ডেশন টাঙ্গাইলের বাসাইল শাখার উদ্যোগে বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) উপজেলা মডেল রিসোর্স সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে সন্ত্রাস, জঙ্গীবাদ, মাদক, গুজব, করোনাভাইরাস প্রতিরোধ ও সামাজিক সমস্যা নিরসন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাসাইল উপজেলা ইসলামি ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মুহাম্মদ নূর খান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুনুর রশিদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাসাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, মডেল শিক্ষক মিজানুর রহমান, আলাউদ্দিন প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন রাশেদুল ইসলাম। সভায় বক্তারা করোনা, ওমিক্রনভাইরাস প্রতিরোধে ১৩দফা নির্দেশনা মেনে চলতে জনগণকে উদ্বুদ্ধ করতে ইমামদেরকে আহ্বান জানান।
বাসাইলসংবাদ/ ২৮ জানুয়ারি, ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




