
বাসাইলসংবাদ: রবিবার, ১১ আগস্ট, ২০১৯:

নিজস্ব প্রতিবেদক : ঈদ যাত্রায় আজও ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহন ধীরগতিতে চলাচল করছে।
রবিবার (১১ আগস্ট) সকাল ৬টা থেকে এ রোডের মির্জাপুর থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার এলালাজুড়ে যানজট ছিল । পরে সকাল সাড়ে ৯টা থেকে গাড়ি চলাচল শুরু হয়েছে। হঠাৎ গাড়ি এক্টু সামনের দিকে এগিয়ে গেলেও আবার থেমে যাচ্ছে। এমতাবস্থায় উত্তরাঞ্চলের ঘরমুখো মানুষের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
সংশ্লিষ্টরা জানান, বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে কয়েকটি পয়েন্টে গাড়ি টানতে না পারার কারণে টাঙ্গাইলে যানজটের সৃষ্টি হচ্ছে। এছাড়াও গাড়ির বাড়তি চাপের কারণে খুব ধীরগতিতে চলছে গাড়ি। দীর্ঘক্ষণ আটকে থাকার পর হঠাৎ গাড়ি চলাচল শুরু হলেও তা অল্প সময়ের জন্য। গাড়ি থেমে থেমে চলাচল করছে। আবার অল্প সময়ের মধ্যেই জট বাঁধছে।
এ রোডের এলেঙ্গা বাসস্ট্যান্ডে দায়িত্বরত পুলিশ সদস্য আবু তালেব বলেন, সকাল সাড়ে ৬টার দিকে গাড়ি একেবারেই আটকে ছিল। তবে এখন গাড়ি থেমে থেমে চলাচল করছে।
এদিকে, যানজট নিরসনে টাঙ্গাইল জেলা পুলিশের পক্ষ থেকে সাত শতাধিক পুলিশ সদস্য রাত-দিন কাজ করে যাচ্ছেন।
বাসাইলসংবাদ/একেবি




