
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইল উপজেলায় প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের নিয়ে ‘ইমাম সম্মেলন-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ এপ্রিল) বিকেলে উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছা. আকলিমা বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির, উপজেলা ইফা মডেল কেয়ারটেকার মো. রাশেদুল ইসলাম ও সাধারণ মডেল কেয়ারটেকার মো. ইয়াছিন আলী। সম্মেলনে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার মোস্তাক আহমেদ।
বক্তারা বলেন, ইমামগণ সমাজে নৈতিকতা ও মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ধর্মীয় শিক্ষা বিস্তার, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং একটি শান্তিপূর্ণ সমাজ গঠনে ইমামদের আরও সক্রিয় ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
উপজেলার বিভিন্ন এলাকার ইমামগণ সম্মেলনে অংশগ্রহণ করেন। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে।
বাসাইলসংবাদ, ১৩ এপ্রিল, ২০২৬ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন






