
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে হানিফ খান (৪০) নামের এক সাবেক আনসার সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার হাবলা ইউনিয়নের বিলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

হানিফ খান উপজেলার হাবলা উত্তরপাড়া গ্রামের বীরমুক্তিযোদ্ধা বক্তার আলী খানের ছেলে। পূর্বশত্রুতার জেরে এ হত্যাকা- ঘটতে পারে বলে স্থানীয়দের ধারণা।
জানা গেছে, মঙ্গলবার রাতে বিলপাড়া বাজার থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে হানিফকে কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় রাতেই নিহতের স্ত্রী মনিরা সুলতানা বাদী হয়ে ২০ জনের নাম উল্লেখ করে আরও ৫/৬জন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর করিব বলেন, ‘এ ঘটনায় হত্যা মামলা দায়ের হয়েছে। মামলার পর দুইজনকে গ্রেফতার করা হয়েছে। নিহতের লাশ মর্গে রয়েছে। বাকি আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।’
বাসাইলসংবাদ, ০৯ সেপ্টেম্বর, ২০২৬ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




