
নিজস্ব প্রতিবেদক : এবার কার্ডিওলজি পরীক্ষায় সফলতার সাথে পাস করে একজন ‘হৃদরোগ বিশেষজ্ঞ’ হলেন টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাউলজানী ইউনিয়নের কলিয়া গ্রামের কৃতি সন্তান ডা. আমিনুল ইসলাম সবুজ।

তিনি কলিয়া মধ্যপাড়া এলাকার মরহুম চাঁন মামুদ মিয়া ও মরহুমা আমেনা আক্তারের সুযোগ্য সন্তান। তিনি বাংলাদেশের একজন নিবেদিতপ্রাণ চিকিৎসক, যার পেশাগত আগ্রহ ও দক্ষতার প্রধান ক্ষেত্র হলো মেডিসিন, কার্ডিওলজি, মেডিকেল আল্ট্রাসনোগ্রাফি এবং রোগীসেবা।
তাঁর শিক্ষাজীবনের গুরুত্বপূর্ণ একটি অধ্যায় কেটেছে সিলেট ক্যাডেট কলেজে। পরবর্তীতে তিনি পাবনা মেডিকেল কলেজ থেকে ২০১৭ সালে MBBS ডিগ্রি অর্জন করেন । ২০২০ সাল থেকে তিনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে মেডিকেল অফিসার হিসেবে সরকারি চিকিৎসাসেবায় নিয়োজিত রয়েছেন।
চিকিৎসাবিজ্ঞানে উচ্চতর জ্ঞান ও দক্ষতা অর্জনের লক্ষ্যে তিনি Royal College of physician এ MRCP ও Bangladesh college of physician এ FCPS ডিগ্রীর জন্য প্রশিক্ষণরত রয়েছেন।
কার্ডিওলজির প্রতি বিশেষ আগ্রহ থেকে তিনি National Institute of Cardiovascular Diseases (NICVD), Dhaka- থেকে আজকে তিনি D. Card (কার্ডিওলজি ) পরীক্ষায় সফলতার সাথে উত্তীর্ণ হয়ে হৃদরোগ বিশেষজ্ঞ হলেন। এই সফলতায় আমরা আনন্দিত এবং গর্বিত। প্রাণঢালা অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা।
বাসাইলসংবাদ, ০৬ সেপ্টেম্বর, ২০২৬ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন






