
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার দেখাতে এসে এক নারীর মোবাইল ও ১০ হাজার টাকা চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিকিট কাউন্টারের সামনে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ওই নারীর স্বামী সাদিক খান বাসাইল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। তিনি উপজেলার কাউলজানী ইউনিয়নের সেহরাইল গ্রামের বাসিন্দা।
জানা গেছে, সাদিক খানের স্ত্রী বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার দেখানোর জন্য টিকিট কাউন্টারের সামনে লাইনে দাঁড়ান। এসময় ৪ থেকে ৫জন নারী তার সাথে কথোপকথন শুরু করেন। এক পর্যায়ে ওই নারীকে সামনের দিকে ধাক্কা দেওয়া হয়। এসময় কৌশলে ওই নারীর ভ্যানিটি ব্যাগ থেকে একটি মোবাইল ও ১০ হাজার টাকা চুরি করে নিয়ে যায় তারা। পরে তিনি ডাক্তারের কক্ষে গিয়ে বিষয়টি বুঝতে পারেন। এক পর্যায়ে তিনি কান্নাকাটি করে বাড়িতে ফিরে যান। এ ঘটনায় তার স্বামী সাদিক খান বাসাইল থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
এদিকে, হাসপাতালে এত সিসি ক্যামেরা ও আনসার সদস্য থাকার পরও চুরির ঘটনা ঘটায় ভূক্তভোগী ও সচেতন মহলে সমালোচনার সৃষ্টি হয়েছে।
বাসাইলসংবাদ, ০৪ সেপ্টেম্বর, ২০২৬ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




