
বাসাইলসংবাদ: রবিবার, ১১ আগস্ট, ২০১৯:

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইল ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য অত্যাধুনিক ৩৪ বেডের ডেগু ওয়ার্ড উদ্বোধন করেছেন টাঙ্গাইল-৫ সংসদ সদস্য ছানোয়ার হোসেন। শনিবার (১০ আগষ্ট) দুপুরে তিনি চিকিৎসার বিষয়ে চিকিৎসক ও রোগীদের সাথেও আলাপ করেন। আসন্ন ঈদের ছুটিতে যাতে চিকিৎসার কোন কমতি না হয় সে বিষয়ে চিকিৎসকদের নিদের্শনা দেন এবং হাসপাতালে ভর্তি হওয়া সকল ডেঙ্গু রোগীর চিকিৎসা যেন বিনামূল্যে দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শহীদুল ইসলাম, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. নারায়ন চন্দ্র সাহা, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এ্যাড. জাফর আহমেদ, বিএমএর সাধারন সম্পাদক ডা. শহীদুল্লাহ কায়সারসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বাসাইলসংবাদ/একেবি




