
বাসাইলসংবাদ: রবিবার, ১১ আগস্ট, ২০১৯:

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ঘাটাইলে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার উপজেলার হামিদপুর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে অভিযানে ১৪শ’ পিস ইয়াবা ও একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- মুন্সিগঞ্জের কনকশাহ গ্রামের মালেক বেপারীর ছেলে হাসানুর রহমান এবং গোপালগঞ্জের সুকতাইল গ্রামের ফুল মিয়া মোল্লার ছেলে আরমান। শুক্রবার রাত সোয়া ৯টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এ ব্যাপারে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) উত্তর-এর ওসি সাজ্জাদ হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মূল্য ৪ লাখ ২০ হাজার টাকা।
বাসাইলসংবাদ/একেবি




