
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে অভিযান চালিয়ে আটকের পর চার মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৩ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খায়রুল ইসলামের নেতৃত্বে শহরের ভাসানী হলের দ্বিতীয় তলায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- টাঙ্গাইল শহরের কালিপুর এলাকার নগা কর্মকারের ছেলে উদয় কর্মকার (৩৫), বেড়াডোমা এলাকার পরেশ মেহতার ছেলে রবিদাস মেহতা (৪৬), সদর উপজেলার বীরপুষিয়া গ্রামের আবুল হোসেনের ছেলে হোসেন মিয়া (২৯) ও বেলটিয়া বাড়ী গ্রামের আবু সাইদের ছেলে মো. ফজলু (৪২)।
নির্বাহী ম্যাজিস্ট্রেট খায়রুল ইসলাম জানান, শহরের পরিত্যক্ত ঘোষিত ভাসানী হলে প্রায়ই মাদকাসক্তদের আসর বসে থাকে বলে খবর পাওয়া যাচ্ছিল। পরে সেখানে অভিযান চালিয়ে চারজন মাদকসেবীকে হাতে-নাতে আটক করা হয়। পরে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদÐ দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। এদের মধ্যে উদয় কর্মকারকে এক বছর ও বাকি তিন জনকে ছয় মাস করে কারাদÐ দেয়া হয়।
বাসাইলসংবাদ, ০৩ অক্টোবর, ২০২৩ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




