
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ভূঞাপুরে ট্রাকের ধাক্কায় প্রিন্স অনথিন রোজারিও (৩৪) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (৪ অক্টোবর) বিকেলে বঙ্গবন্ধু সেতু-ভূঞাপুর সড়কের উপজেলার সিরাজকান্দি এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে এ ঘটনা ঘটে

নিহত প্রিন্স অনথিন রোজারিও ঢাকার নবাবগঞ্জ উপজেলার ফ্লিপ রোজারিও-এর ছেলে। তিনি বঙ্গবন্ধু রেল সেতুতে সহকারী প্রধান সেফ (বাবুর্চি) পদে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, বঙ্গবন্ধু রেল সেতুর সহকারি প্রধান সেফ হিসেবে কাজ করা প্রিন্স অনথিন রোজারিও মোটরসাইকেলেযোগে বাসায় ফেরার পথে ভূঞাপুর-বঙ্গবন্ধু সেতু আঞ্চলিক সড়কের সিরাজকান্দি এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা বালুভর্তি ট্রাকের সাথে ধাক্কা লাগলে ঘটনাস্থলে তিনি মারা যান। পরে পরে খবর পেয়ে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা পুলিশ লাশ উদ্ধার করে।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) লিটন মিয়া বলেন, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
বাসাইলসংবাদ, ০৪ অক্টোবর, ২০২৩ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




