
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে অভিযান চালিয়ে প্রায় ১০ টন পলিথিন জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও কাভার্ডভ্যানের চালককে ২০ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৩ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছা. সুলতানা রাজিয়া সদর উপজেলার ক্ষুদিরামপুর এলাকায় এ অভিযান পরিচালনা করেন।

এ সময় জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক জমির উদ্দিন, সহকারী পরিচালক সজীব কুমার ঘোষ ও তুহিন আলমসহ আইন-শৃংখলারক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
ম্যাজিস্ট্রেট মোছা. সুলতানা রাজিয়া বলেন, আমাদের কাছে তথ্য ছিলো একটি কাভার্টভ্যানে করে প্রায় ১০ টন নিষিদ্ধ ঘোষিত পলিথিন রাজশাহী নিয়ে যাওয়া হচ্ছে। পরে অভিযান চালিয়ে সেই গাড়িটি আটক করা হয়। এসময় গাড়িতে থাকা প্রায় ১০ টন পলিথিন জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১০ লাখ টাকা। এছাড়াও গাড়ির চালককে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ছয় মাসের জেল দেয়া হয়। পরে তিনি টাকা পরিশোধ করায় তাকে ছেড়ে দেয়া হয়েছে।
বাসাইলসংবাদ, ০৩ অক্টোবর, ২০২৩ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




