
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার হাতিয়া নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই অটোরিকশা চালকের নাম আজমত মিয়া। তার বাড়ি উপজেলার দেউপুর পুর্বপাড়া গ্রামে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর আশরাফ জানান, দুপুরে আজমত সিএনজিচালিত অটোরিকশা নিয়ে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে হাতিয়া এলাকায় রেলক্রসিং পার হচ্ছিলেন। এসময় ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এসময় ঘটনাস্থলেই এর চালক আজমত মারা যান। খবর পেয়ে পরিবারের লোকজন মরদেহটি নিয়ে যায়।
বাসাইলসংবাদ, ০২ অক্টোবর, ২০২৩ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




