
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে স্বেচ্ছাসেবক লীগের হামলায় গণঅধিকার পরিষদের সমাবেশ ও পদযাত্রা পণ্ড হয়েছে। রবিবার (২ অক্টোবর) বিকেলে দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে এবং এক দফা দাবিতে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে সমাবেশ ও পদযাত্রার আয়োজন করে গণঅধিকার পরিষদ। কর্মসূচি চলাকালীন সময়ে স্বেচ্ছাসেবকলীগের নেতা কর্মীরা তাদের উপর হামলা করে। এক পর্যায়ে তাদের ব্যানার ছিনিয়ে নেয়।

সমাবেশ ও পদযাত্রায় উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য শাকিল উজ্জামান, জেলা শাখার সভাপতি জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান রাসেল, জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাকিব হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
নেতাকর্মীদের অভিযোগ, স্বেচ্ছাসেবকলীগের কর্মীরা ঘারিন্দার জাহিদুল ইসলামের নেতৃত্বে হামলা করা হয়।
গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য শাকিল উজ্জামান বলেন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে এবং এক দফা দাবিতে আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করছিলাম। এ সময় স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা আমাদের উপর হামলা করে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
এ বিষয়ে জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মির্জা আনোয়ার হোসেন বাবুলের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।
বাসাইলসংবাদ, ০২ অক্টোবর, ২০২৩ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




