
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইল ফায়ার সার্ভিস মানবিক উদ্যোগ গ্রহণ করেছে। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের পক্ষ থেকে খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে। গতকাল সোমবার সদর উপজেলার দাইন্যা ইউনিয়নের বড়বিণ্যাফৈর এলাকার একবাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে করে ঐ পরিবারের বসতবাড়ি সহ সবকিছু পুড়ে যায়।


এ বিষয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শফিকুল ইসলাম বলেন, গতকাল আমরা যখন আগুন নেভাতে যাই তখন দেখলাম পরিবারটি সবকিছু হারিয়েছে। তাই দায়িত্ববোধ থেকে আজ এই পরিবারকে ত্রাণ সহায়তা করলাম। সেই সাথে আগুন নিবারনের সময় অনেক লোক সমাগম হওয়ায় করোনাভাইরাস সংক্রমণ রোধে এলাকাটি জীবাণুনাশক স্প্রে করা হয়েছে।
…বাসাইলসংবাদ/ ১৪ এপ্রিল, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




