
নিউজ ডেস্ক : করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে একদিনে সর্বাধিক করোনা রোগী শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ২০৯ এবং মারা গেছেন ৭ জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা ১০১২ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় কেউ সুস্থ হয়ে বাড়ি যাননি। এখন পর্যন্ত সর্বমোট সুস্থ হয়েছেন ৪২ জন।

আজ মঙ্গলবার দুপুর আড়াইটায় মহাখালী থেকে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা ।
এর আগে সোমবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিল ১৮২ জন, মৃত্যু হয় ৫ জনের। তার আগের দিন শনাক্ত হয় ১৩৯ জন, মৃত্যু হয় ৪ জনের। তার আগের দিন শনাক্ত হয় ৫৮ জন। বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। এরপর থেকে দিনে দিনে এর সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বেড়েছে। এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ১০১২ জন। আর এই রোগে মৃত্যু হয়েছে ৪৬ জনের। সুস্থ হয়ে উঠেছে ৪২ জন।
…বাসাইলসংবাদ/ ১৪ এপ্রিল, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




