
নিজস্ব প্রতিবেদক, নাগরপুর : জেলা পরিষদের অর্থায়নে জেলা পরিষদ সদস্য হামীম কায়েস বিপ্লবের সার্বিক তত্বাবধায়নে টাঙ্গাইলের নাগরপুরে নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ভক্ত গোপাল রাজবংশী পিন্টু ও শাহিনুর রহমান শাহীন মঙ্গলবার (১৪ই এপ্রিল) দিনভর উপজেলার সহবতপুর ও ভারড়া ইউনিয়নের ১২০জন নিম্ন আয়ের মানুষ এবং দুস্থ মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে এ খাদ্যসামগ্রী পৌঁছে দেন। বিতরণ করা খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল, আলু, ডাল, তেল, পেঁয়াজ আর করোনাভাইরাস প্রতিরোধে মাস্ক।

এ সময় ভক্ত গোপাল রাজবংশী পিন্টু বলেন, বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের এই দুঃসময়ে নিজেদের সমর্থ অনুযায়ী নি¤œ আয় ও দিনমজুরদের পাশে দাঁড়িয়েছি আমরা । আমরা নিজস্ব অর্থায়ন ও প্রচেষ্টায় এর আগে খাদ্যসামগ্রী বিতরণ করেছি। এবার আমাদের সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন জেলা পরিষদ সদস্য হামীম কায়েস বিপ্লব ভাই। তিনি জেলা পরিষদের মাধ্যমে এ সকল কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়েছেন।
এ সময় খাদ্য বিতরণ কাজে সহযোগিতা করেন উপজেলা যুবলীগের সদস্য রাম প্রসাদ সাহা, মো. সিরাজুল ইসলাম, মো.দুলাল মিয়া, সহবতপুর ইউনিয়ন যুবলীগের আহবায়ক উজ্জ্বল সরকার, যুগ্ম আহবায়ক বাবুল হোসেন, ভারড়া ইউনিয়ন যুবলীগের আহবায়ক গোবিন্দ সূত্রধর, যুগ্ম আহবায়ক মো.মজিবর মিয়া, সাব্বির হোসেন, শহীদুল হোসেন, মশিউর রহমান রুবেল প্রমুখ।
…বাসাইলসংবাদ/ ১৪ এপ্রিল, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




