
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইল ছিলিমপুর ইউনিয়নে লকডাউনের কারনে কর্মহীন হত-দরিদ্র মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল। মঙ্গলবার দুপুরে সদর উপজেলার পাকুল্যা উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপি’র নেতাকর্মীদের সহযোগিতায় এ ত্রাণ সামগ্রী দেওয়া হয়। ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে ৪ কেজি চাল, ১ কেজি ডাল, দেড় কেজি আলু আর একটি করে সাবান দেয়া হয়।

বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল বলেন, সাধারণ খেটে-খাওয়া, অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। এ উদ্যোগ অব্যাহত থাকবে। এছাড়া সামাজিক দূরত্ব বজায় রাখতে এবং পরিস্কার পরিচ্ছন্নতার সাথে সবাইকে নিজ নিজ ঘরে থাকার অনুরোধ জানাচ্ছি।
এসময় উপস্থিত ছিলেন ছিলিমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ছোরহাব মাস্টার, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, জেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের, থানা যুবদলের যুগ্ম আহবায়ক মিল্টন রেজা, বিএনপি নেতা শহিদুল ইসলাম প্রমুখ।
…বাসাইলসংবাদ/ ১৪ এপ্রিল, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




