
বাসাইলসংবাদ: সোমবার, ২৬ নভেম্বর, ২০১৮:

নিজস্ব প্রতিবেদক:
বহুল আলোচিত টাঙ্গাইল-৮ (বাসইল-সখীপুর) আসনে বর্তমান সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়কে টপকিয়ে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্বৈরাচার বিরোধী আন্দোলনে টাঙ্গাইলের অগ্রদূত বলে পরিচিত অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের)। রবিবার (২৫ নভেম্বর) তার মনোনয়নের এ খবরে বাসাইল-সখীপুরে নেতা-কর্মিদের মধ্যে নির্বাচনী উৎসবের আমেজ লক্ষ করা গেছে। ভিপি জোয়াহেরের আওয়ামী লীগের মনোনয়ন নিশ্চিত হওয়াতে এ আসনে কৃষক শ্রমিক জনতালীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বিরোত্তমের সাথে তার ভোটযুদ্ধের খবর নিশ্চিত হলো।
বাসাইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান কাজী অলীদ ইসলাম বলেন, শেখ হাসিনা সরকারের ১০ বছরের শাসনামলে সারাদেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। সে ধারাবাহিকতায় আওয়ামী লীগের পক্ষে ব্যাপক জনমত আছে। কাদের সিদ্দিকী বিতর্কিত কিছুকাজ যেমন বাসাইল হাসপাতালের নির্মাণ কাজটি শেষ না করা, তার দাম্ভিকতা, অহংকারের কারণে তিনি বাসাইল-সখীপুরের জনগন থেকে দূরে। ভিপি জোয়াহের যতেষ্ঠ এগিয়ে আছেন এবং তিনি জয়ী হবেন।
বাসাইলসংবাদ/একে




