
বাসাইলসংবাদ: রবিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০১৯:

নিউজ ডেস্ক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পরাজিত হয়ে দোষারোপের খেলার অংশ হিসেবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন অভিযোগ করে বলেছেন, দেশে চলছে প্রশাসনিক দাসত্ব। বিগত নির্বাচনে এই প্রশাসনিক দাসত্বের বিষয়টি ফুটে উঠেছে।
শনিবার (২৩ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এদিকে খন্দকার মোশাররফ হোসেনের অভিযোগকে মিথ্যাচার এবং বিভ্রান্তিমূলক বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। নিজেদের সময়ে প্রশাসনিক দুর্নীতির কারণে তৎকালীন সরকার আকণ্ঠ অনিয়মে নিমজ্জিত হয়ে দেশকে পিছিয়ে দিয়েছিলো বলেও মন্তব্য করেছেন তারা।
বিষয়টিকে বিশদভাবে ব্যাখ্যা করে একজন রাজনৈতিক বিশ্লেষক বলেন, বিএনপি অপশাসন ও দুর্নীতি বজায় রাখতে প্রশাসনে নগ্ন হস্তক্ষেপ করে। তাদের দুর্নীতি ও অপরিপক্ব শাসনে দেশের আর্থ-সামাজিক অবস্থার ব্যাপক ক্ষতি হয়। দেশের বাইরে বাংলাদেশের বদনাম তৈরি হয়েছে বিএনপি-জামায়াত চক্রের কারণে।
তিনি আরো বলেন, আজকে যখন দেশের মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে, তখন সরকার ও প্রশাসনকে দায়ী করে নিজেদের ব্যর্থতা ঢাকার অপচেষ্টা চালাচ্ছে। বিএনপির ক্ষতি সরকার করেনি। বরং খাল কেটে নিজ গৃহে কুমিরকে দাওয়াত দিয়ে আজ বিপন্ন হওয়ার পথে রয়েছে বিএনপি। অতীতের যেকোনো সময়ের চেয়ে বর্তমান প্রশাসন সবচেয়ে বেশি নিরপেক্ষ এবং দেশের প্রতি দায়বদ্ধ।
সূত্র- বাংলা নিউজ ব্যাংক
বাসাইলসংবাদ/একেবি




