
বাসাইলসংবাদ: শনিবার, ১৯ মে, ২০১৮:

নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নারান্দিয়া ইউনিয়নে ৩টি উন্নয়নমূলক কাজ শুরু হয়েছে। শনিবার (১৯ মে) প্রধান অতিথি হিসেবে কাজগুলোর উদ্বোধন করেন কালিহাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার।
এ সময় উপস্থিত ছিলেন নারান্দিয়া ইউনিয়ন পরিষেদর চেয়ারম্যান শুকুর মামুদ, উপজেলা আওয়ামী লীগের সদস্য রোকন উদ্দিন মাষ্টার, নারান্দিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হুরমুজ আলী তালুকদার, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, কাজের ঠিকাদার যুবলীগ নেতা সুজায়েত হোসেন, নারান্দিয়া টিআরকেএন স্কুল এন্ড কলেজের শিক্ষক আশরাফ আলী, নারান্দিয়া ইউনিয়ন পরিষদের সদস্য আলী হোসেন তালুকদার বাচ্চু, দেলোয়ার হোসেন, আব্দুল হামিদ, শহীদ মিয়া, কামরুন্নাহার রানী, আওয়ামী লীগ নেতা আব্দুস সামাদ, আমান আলী, পিয়ার আলী, মিন্টু মিয়া, নারান্দিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জয়নাল আবেদীন জনি, সাধারণ সম্পাদক মোজাম্মল হক, ছাত্রলীগ নেতা সোলায়মান তালুকদার প্রমুখ।
উল্লেখ্য, মালতি পাটনীর বাড়ী হতে দানেজ ডাক্তারের বাড়ী পর্যন্ত রাস্তার গাইড ওয়াল নির্মাণ, গিলাবাড়ী রাস্তার ইটের সলিংকরণ ও পালিমা গোলপাড়া রাস্তা মেরামত কাজগুলো বাস্তবায়ন করছে উপজেলা পরিষদ।
বাসাইলসংবাদ/একে




