
বাসাইলসংবাদ: বৃহস্পতিবার, ২১ ফেব্রুয়ারি, ২০১৯:

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানী পুরান ঢাকার চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণহানিতে গভীর শোক প্রকাশ করেছেন।
তিনি এই ঘটনায় আহতদের যথাযথ চিকিৎসা দেয়া ও নিহতদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। খবর বাসস।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ কথা জানিয়েছেন।
প্রধানমন্ত্রী নিহতদের পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান এবং তাদের রুহের মাগফিরাত কামনা করেন।
উল্লেখ্য, বুধবার দিবাগত রাত সাড়ে ১০টার পর পুরান ঢাকার চকবাজার এলাকার নন্দকুমার দত্ত সড়কের চুড়িহাট্টা শাহী মসজিদের পেছনের ওই ভবনে আগুন লাগে। এতে অন্তত ৭৫ জনের প্রাণহানি ঘটে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
বাসাইলসংবাদ/একেবি




