
বাসাইলসংবাদ: বৃহস্পতিবার, ২১ ফেব্রুয়ারি, ২০১৯:

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাঞ্চনপুরে ফুলকুঁড়ি বিদ্যা নিকেতন (কেজি স্কুল)-এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেতনা বৃত্তি ফোরামের চেয়ারম্যান ও বাসাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল কাশেম মিয়া। অনুষ্ঠানের উদ্বোধন করেন চেতনা বৃত্তি ফোরামের পরীক্ষা নিয়ন্ত্রক ও বাসাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি এম শহিদুল ইসলাম। বিদ্যালয়ের পরিচালক কামাল খানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কাঞ্চনপুর কিম্মত আলী গোলাম রব্বান খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওসমান আলী, অনিক কিন্ডারগার্টেন স্কুলের পরিচালক শাহানাজ খানম রেখা, বাংলাট্রিবিউন-এর টাঙ্গাইল প্রতিনিধি এনায়েত করিম বিজয়,

কাঞ্চনপুর কিম্মত আলী গোলাম রব্বান খান উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আনছার আলী প্রমুখ।
বাসাইলসংবাদ/একেবি




