
বাসাইল সংবাদ: রোববার, ২২ অক্টোবর, ২০১৭:

এম সাইফুল ইসলাম শাফলু, সখীপুর :
“ইঁদুর দমন সফল করি মাঠের ফসল গোলায় ভরি” এই শ্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের সখীপুরে ইঁদুর নিধন অভিযানের উদ্বোধন করা হয়েছে। রোববার (২২ অক্টোবর) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা হলরুমে আলোচনা সভায় উপজেলা কৃষি কর্মকর্তা ফায়জুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়াম্যান শওকত শিকদার, ভাইস চেয়ারম্যান মুহাম্মদ ছবুর রেজা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মফিজুল ইসলাম, বাজার বণিক সমিতির সভাপতি তাহেরুল ইসলাম ইয়ারুম, মহিলা বিষয়ক কর্মকর্তা ফিরুজা আক্তার প্রমুখ।
বাসাইল সংবাদ/একে
সকলের অবগতির জন্য অনুগ্রহ পূর্বক নিউজটি শেয়ার করুন




