
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে যথাযোগ্য মর্যাদায় বর্ণিল আয়োজনের মধ্যদিয়ে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভোর ৬ টা ৩৬ মিনিটে তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হয় ও পরবর্তীতে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে সরকারি, অর্ধ-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানসহ বিভিন্ন সংগঠন ও ব্যক্তিবর্গের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

উপজেলা প্রশাসন আয়োজিত দিনব্যাপী আলোচনা সভা, র্যালি, পুষ্পস্তবক অর্পণ, কুচকাওয়াজ, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, পুরষ্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিজয় মেলাসহ নানা কর্মসূচির মধ্যদিয়ে দিবসটি উদযাপিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. আকলিমা বেগম।
এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নেয়ামত উল্ল্যা, বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. বজলুর রহমান, সদস্য সচিব বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহিম সিদ্দিকী, উপজেলা কৃষি কর্মকর্তা শাহাজান আলী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হীরা মিয়া, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী শহীদুল ইসলাম, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক নূরনবী আবু হায়াত খান নবু, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আফজাল হোসেন, ফুলকি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামছুল আলম বিজু, কাশিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রমজান মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
বাসাইলসংবাদ, ১৬ ডিসেম্বর, ২০২৫ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন






