
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাওলানা শফিকুল ইসলাম খান আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তিনি বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে তার দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রনীর কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

মনোনয়নপত্র সংগ্রহ শেষে তিনি গণমাধ্যমকে বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচন যেন অবাধ ও শান্তিপূর্ণ হয়। সেক্ষেত্রে প্রশাসনের কাছ থেকে সহযোগিতা চেয়েছি। সারা বাংলাদেশের মানুষের আকাঙ্খা একটি সুন্দর নির্বাচন উপহার দেওয়ার। সেক্ষেত্রে আমরা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে প্রশাসনকে আশ্বস্ত করেছি। আমাদের পক্ষ থেকে সবোর্চ্চ সহযোগিতা থাকবে।’
তিনি আরও বলেন, ‘নির্বাচন কমিশন কর্তৃক যেসকল আচরণবিধি আছে আমরা তা যথাযথভাবে মেনে চলবো। আমি বাসাইল-সখীপুরবাসীর সার্বিক সহযোগিতা, সমর্থন ও দোয়া প্রত্যাশা করছি।’
বাসাইলসংবাদ, ১৭ ডিসেম্বর, ২০২৫ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন






