
ডেস্ক: কালের সাক্ষী প্রাথমিক বিদ্যালয় হচ্ছে জ্ঞান রাজ্যের প্রবেশ পথ। আর প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত শিক্ষক-শিক্ষিকা হচ্ছেন প্রান্তিক জনপদের জ্ঞান রাজ্যের উজ্জ্বল নক্ষত্র। এই সকল বিদ্যালয় স্ব স্ব এলাকার পরিচয় বহন করে। পারিবারিক আত্ম কলহের কারণে যেন আপনার সন্তানের লেখাপড়ায় মনোযোগ নষ্ট না হয় সেদিকে বিশেষ খেয়াল রাখবেন। লেখাপড়া করার পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করবেন। আপনার সন্তানকে জ্ঞানপিপাসায় আসক্ত করবেন। আপনার সন্তানের জন্য Life Schudle তৈরি করে দিবেন আর Teen age পর্যন্ত বিশেষ নজরদারির মধ্যে রাখতে হবে।

আপনার সন্তানকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য সহযোগিতা করবেন। পরিষ্কার পরিচ্ছন্ন থাকার কৌশল শেখাবেন। বই, খাতা, কলম স্কুলব্যাগে পরিপাটি করে রাখার জন্য সহযোগিতা করবেন এবং পরামর্শ প্রদান করবেন। স্বাস্থ্যবিধি মেনে চলার উপর বিশেষ গুরুত্ব দিতে হবে। কেননা স্বাস্থ্য সকল সুখের মূল। দৈনিক উপস্থিতি শিক্ষার্থীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। দৈনিক উপস্থিতি একজন শিক্ষার্থীর জন্য শিক্ষার প্রতি হ বাড়িয়ে তুলে।মনোযোগ সহকারে মনোযোগ সহকারে লেখাপড়া করার আগ্রহ সৃষ্টি হয়। বিদ্যালয় মুখি একজন শিক্ষার্থী নিজের জীবন সুন্দর ভাবে গড়ে তোলার স্বপ্ন দেখে।
একজন সন্তান হিসেবে বলবো : প্রত্যেক মায়ের ভিতরে আছে পরশ পাথরের খনি। তার হাতে আছে জাদুর কাঠি। আর পদতলে রয়েছে সন্তানের জন্য বেহেস্ত। মা হচ্ছেন মহান সৃষ্টিকর্তার সকলের চেয়ে সেরা উপহার। মা হচ্ছেন বংশ ক্রমধারা সৃষ্টিকারী। একজন মা সন্তানের যে কোন অপরাধ নির্দ্বিধায় হাসি মুখে ক্ষমা করে দেন। আমরা যেন এই মাকে অবহেলায় অন্যধারে না রাখি। তার সেবাযত্ন যথার্থ ভাবে করি।
-মো. শরিফুল ইসলাম
প্রধান শিক্ষক
২৯ নং মিরিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাসাইল, টাঙ্গাইল।
০১৭১৯০১১৩১১
বাসাইলসংবাদ, ১১ সেপ্টেম্বর, ২০২৩ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




