
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ছাত্র ও যুব অধিকার পরিষদ টাঙ্গাইলের সখীপুর উপজেলা শাখার উদ্যোগে এতিমখানার সকল ছাত্রদের মাঝে ঈদসামগ্রী বিতরণ করা হয়। এসময় সকলের জন্য ইফতারেরও আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (৬ মে) উপজেলার কালিয়া ইউনিয়নের যায়েদ বিন ছাবিত (রঃ) ও এতিমখানার ছাত্রদের মাঝে এসব ঈদসামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা যুব অধিকার পরিষদের সাবেক প্রধান সমন্বয়ক বর্তমান সদস্য সচিব শামীমুর রহমান সাগর, যুগ্ম আহবায়ক এসএইচ আরিফ, যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান, যুগ্ম আহবায়ক সোহেল রানা, সদস্য নাজমুল ইসলাম ও ছাত্র অধিকার পরিষদ সখীপুর উপজেলা শাখার প্রধান সমন্বয়ক আল-আমীন, সদস্য সচিব মো. রানা প্রমুখ।
বাসাইলসংবাদ/ ০৬ মে, ২০২১ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




