
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাউলজানীতে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ মে) উপজেলার কাউলজানী ইউনিয়নের জান্নাতুন নুর পুকুর জামে মসজিদের উদ্যোগে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। মসজিদ কমিটির সভাপতি বাবুল খানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সহ-সভাপতি জিয়াউল হক শাহীন, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী হবি, সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট সাদেক আলী ভূইয়া, ইউপি সদস্য বেলায়েত হোসেন, মনিরুজ্জামান প্রমুখ।

যুব সমাজের পক্ষে উপস্থিত থেকে অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেন যুবরাজ, কাঞ্চন খান, লিপটন খান, রাজু খান, রানা খানসহ অন্যরা।
বাসাইলসংবাদ/ ০৭ মে, ২০২১ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




