
নিজস্ব প্রতিবেদক : ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক শাকিলউজ্জামানসহ সকল নেতাকর্মীদের মুক্তির দাবিতে টাঙ্গাইলের গোপালপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ মে) সকালে শাকিলউজ্জামানের গ্রামের বাড়ি জেলার গোপালপুর উপজেলার হেমনগরে শাকিলউজ্জামানসহ সকল ছাত্র, যুব ও শ্রমিক অধিকার পরিষদের নেতাকর্মীদের মুক্তির দাবিতে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। অনুষ্ঠানে শাকিলউজ্জামানের বাবা শামছুল আলমের সভাপতিত্বে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন শাকিলউজ্জামানের শিক্ষক, সহপাঠী, জেলা ছাত্র ও যুব অধিকার পরিষদের নেতাকর্মী এবং স্থানীয় শীর্ষ পর্যায়ের লোকজন।

টাঙ্গাইল জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি কাওছার আহমেদ বলেন, ‘অন্যায়ভাবে আমাদের নেতাকর্মীদের গ্রেফতার করা হয়েছে। আমাদের নেতাকর্মীরা কোন দোষ করেনি। বিনাদোষে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। ঈদের আগে
ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক জাহাঙ্গীরনগর বিশ^ বিদ্যালয়ের মেধাবী ছাত্র শাকিলউজ্জামানসহ সকল কারাবন্দী নেতাকর্মীদের মুক্তি দিতে হবে।’
অর্থ সম্পাদক ফাহাদুল ইসলাম বলেন, ‘আমাদের নেতাকর্মীরা ব্যক্তিগত স্বার্থের জন্য কথা বলেনি। তারা দেশের মানুষের কথা বলায় আমার ভাইয়েরা আজ কারাবন্দী। সকলকে দ্রুত মুক্তির দাবি জানান তিনি।
শাকিলউজ্জামানের বাবা শামছুল আলম বলেন, ‘জাতীয় স্মৃতিসৌধে ফুল দিতে গেলে আমার ছেলেকে আটক করা হয়। আটকের দুই দিন পর তাকে গ্রেফতার দেখায়। আমি আমার ছেলেসহ সকল কারাবন্দীদের মুক্তির দাবি জানাচ্ছি।’
বাসাইলসংবাদ/ ০৮মে, ২০২১ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




