
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে ‘ইউথ চ্যারিটি অর্গানাইজেশন-এর পক্ষ থেকে প্রায় অর্ধ শতাধিক পরিবারের মাঝে ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (১০ মে) দিনব্যাপী অসহায়দের বাড়ি বাড়ি গিয়ে এসব সামগ্রী বিতরণ করা হয়।

‘ইউথ চ্যারিটি অর্গানাইজেশন’-এর সদস্যরা আদি টাঙ্গাইল, সাবালিয়া, বরুহা, খারজানা, গোসাই জোয়াইর, রাবনা বাইপাসসহ বিভিন্ন এলাকার বাড়িতে বাড়িতে গিয়ে ঈদসামগ্রী বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন- সংস্থাটির সভাপতি নাহিয়ান বর্ষণ, সাধারণ সম্পাদক ঐশ্বরিয়া ঐশী, অর্থবিষয়ক সম্পাদক তানভীর সাকিব, শাফিন আহমেদ, রেদওয়ান রিফাত, হাবিব রহমান, সাইদুল আহমেদ মিরন, ইফতি, প্রাঙ্গন, সাদ, নুরে আলম খান প্রমুখ।
বাসাইলসংবাদ/ ১১ মে, ২০২১ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




