
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইল স্টুডেন্টস এসোসিয়েশন অব ঢাকা (বিএসএডি)-এর উদ্যোগে ২০০ জন প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। রবিবার (৯ মে) বাসাইল পৌরসভার বিভিন্নস্থানে সংগঠনের সদস্যদের মাধ্যমে এসব বিতরণ করা হয়।

সংগঠনের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম সিয়াম বলেন, ‘করোনার এই মহামারীর সময়ে আমরা অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তার উদ্যোগ দিই। এই কাজে সংগঠনের সদস্য ছাড়াও সংগঠনের সম্মানিত উপদেষ্টাবৃন্দ, প্রেসিডিয়াম সদস্যবৃন্দ, সংগঠনের সাবেক সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক আমাদের আর্থিকভাবে সহযোগিতা করেছেন। আমরা তাদের কাছে কৃতজ্ঞ।’
সংগঠনের সভাপতি তানজিম খান প্রান্ত বলেন, ‘আমরা বিভিন্ন সময় অসহায়দের পাশে দাঁড়িয়ে তাদের কিছুটা হলেও সহযোগীতা করার চেষ্টা করি। আমাদের এ সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।’
বাসাইলসংবাদ/ ১১ মে, ২০২১ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




