
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে হিজড়া সস্প্রদায়ের মাঝে ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৬ মে) বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ মিলনাতন থেকে ১২জন হিজড়ার মাঝে এসব উপহারসামগ্রী বিতরণ করা হয়। উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর হোসেন তাদের মাঝে উপহারসামগ্রী তুলে দেন।

এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিয়ান নুরেন ও উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সোহানুর রহমান সোহেলও উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর নির্দেশিত জেলা প্রশাসকের অর্থায়নে উপজেলা প্রশাসনের আয়োজনে তাদের মাঝে এ ঈদ উপহার বিতরণ করা হয়।
বাসাইলসংবাদ/ ০৬ মে, ২০২১ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




