
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের সখীপুরে দেবর হাবিবুর রহমানের বৈঠার আঘাতে সাজেদা বেগম (৬০) নামে এক ভাবী নিহত হয়েছেন। রোববার সন্ধ্যায় উপজেলার চাকদহ প্যাচপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাজেদা বেগম ওই গ্রামের মৃত শওকত দেওয়ানের স্ত্রী। এ ঘটনায় সোমবার দুপুরে নিহতের ছেলে সাজ্জাদ দেওয়ান বাদী হয়ে দেবর হাবিবুর রহমানসহ ৫জনকে আসামি করে সখীপুর থানায় হত্যা মামলা করেছেন।

জানা যায়, পারিবারিক কলহের জের ধরে গত ৩১ জুলাই সকালে হাতে থাকা বৈঠা দিয়ে দেবর হাবিবুর রহমান বড় ভাইয়ের স্ত্রী সাজেদা বেগমের মাথায় আঘাতে করে। এতে সে গুরুতর আহত হন। গত দুইদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে (২ আগস্ট) রোববার সন্ধ্যা ৭ টার দিকে সাজেদা বেগমের মৃত্যু হয়।
সত্যতা নিশ্চিত করে সখীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) বদিউজ্জামান বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আসামিদের গ্রেফতার চেষ্টা অব্যাহত রয়েছে।
…বাসাইলসংবাদ/ ০৩ আগস্ট, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




