
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ঘাটাইলে বাসচাপায় ওসমান গনি (১৩) নামের এক মাদরাসা ছাত্র নিহত হয়েছে। সোমবার (৩ আগস্ট) সন্ধ্যার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের ঘাটাইল পৌরসভার বানিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ওসমান গনি ওই এলাকার হাফেজ ওবায়দুল্লাহর ছেলে।

স্থানীয়রা জানান, ‘সন্ধ্যার দিকে ওসমান তার বাড়ির সামনের রাস্তা পাড় হচ্ছিল। এ সময় গোপালপুর থেকে ঢাকাগামী যাত্রীবাহি একটি অজ্ঞাত বাস তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
…বাসাইলসংবাদ/ ০৩ আগস্ট, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




