
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের কালিহাতীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৩ আগস্ট) দুপুরে উপজেলার গিলাবাড়ী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, উপজেলার গিলাবাড়ী গ্রামে খেলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়। নিহত খুশি (৪) উপজেলার গিলাবাড়ী গ্রামের ট্রাক চালক লাভলু তরফদারের মেয়ে। অপরজন টাঙ্গাইল সদর উপজেলার বেতবাড়ী গ্রামের এনজিও কর্মী আবু বকর সিদ্দিকের ছেলে আবির হোসেন (৩)। শিশু দুটি সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই বোন।
স্থানীয় ইউপি সদস্য কামরুন্নাহার রানী এ তথ্যটি নিশ্চিত করে বলেন, ‘শিশু আবির তার মা-বাবার সাথে মামার বাড়িতে সকালে বেড়াতে আসে। এরপর খুশি ও আবির খেলার এক পর্যায়ে বাড়ির পাশে বন্যার পানিতে ডুবে যায়। পরে তাদের উদ্ধার করে ভূঞাপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
…বাসাইলসংবাদ/ ০৩ আগস্ট, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




