
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে বন্যা ও করোনায় অসহায় হয়ে পড়া মানুষের পাশে দাঁড়িয়েছে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো)। ডেসকো’র পক্ষ থেকে ডেসকো বোর্ডের পরিচালক ও আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক প্রকৌশলী আতাউল মাহমুদ খাদ্যসামগ্রী উপহার নিয়ে জেলার বাসাইল ও সখীপুর উপজেলার এক হাজার অসহায় পরিবারের পাশে গিয়ে সহায়তার হাত বাড়িয়ে দেন। বৃহস্পতিবার (২৩ জুলাই) বাসাইল গোবিন্দ সরকারী উচ্চ বিদ্যালয় মাঠ ও সখীপুর পাইলট বালক উচ্চ বিদ্যালয় মাঠে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

এসময় প্রকৌশলী আতাউল মাহমুদ ছাড়াও সখীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দায় লেবু, সাবেক চেয়ারম্যান শওকত শিকদার, বাসাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ছাত্তার জমাদার প্রমুখ উপস্থিত ছিলেন।
খাদ্যসামগ্রী হিসেবে প্রতিজনের মাঝে পাঁচ কেজি করে চাউল, এক কেজি ডাউল, এক কেজি আলু, এক কেজি পেঁয়াজ, এক লিটার সয়াবিন তৈল ও দুটি করে সাবান বিতরণ করা হয়।

সখীপুরে খাদ্যসামগ্রী বিতরণের সময়। ছবি-বাসাইল সংবাদ
ডেসকো বোর্ডের পরিচালক প্রকৌশলী আতাউল মাহমুদ বলেন, ‘কর্পোরেট সোস্যাল রেসপনসিবিলিটি’ থেকে ডেসকো সারা বছর সামাজিক এই সেবা কার্যক্রম অব্যহত থাকে। বোর্ডের একজন সম্মানিত পরিচালক হিসেবে আমি বাসাইল-সখীপুরের করোনা ও বন্যাকবলিত অসহায়দের জন্য ডেসকো’র কাছে সহায়তা চেয়েছিলাম। আমার আবেদনে সাড়া দেয়ায় মাননীয় প্রধানমন্ত্রী এবং ডেসকো’র প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ।’
…বাসাইলসংবাদ/ ২৩ জুলাই, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




