
নিজস্ব প্রতিবেদক, ঘাটাইল : ‘মাছ উৎপাদন বৃদ্ধি করি, সুখী সমৃদ্ধ দেশ গড়ি’- এ শ্লোগানে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ঘাটাইলে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা মৎস্য দপ্তর ও উপজেলা প্রশাসনের বাস্তবায়নে ঘাটাইল উপজেলা পরিষদ চত্বরের পুকুরে এ পোনা অবমুক্ত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শহীদুল ইসলাম. ইউএনও অঞ্জন কুমার সরকার, মৎস্য কর্মকর্তা মোছা. খাদিজা খাতুনসহ অন্যান্যরা।
…বাসাইলসংবাদ/ ২৩ জুলাই, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




