
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে নতুন করে এক পুলিশ কর্মকর্তাসহ দুইজন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফিরোজুর রহমান এ তথ্যটি জানিয়েছেন।

নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন বাসাইল থানার সাবেক এক পুলিশ কর্মকর্তা ও বাসাইল পল্লী বিদ্যুতের পিয়ন।
ডা. ফিরোজুর রহমান বাসাইলসংবাদকে বলেন, ‘গত ২২ জুলাই ১৩জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। এরপর বৃহস্পতিবার দুইজনের রিপোর্টে করোনা পজিটিভ এসেছে। এনিয়ে উপজেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ২৯জনে। এ পর্যন্ত উপজেলায় ৪১০জনের নমুনা সংগ্রহ করা হয়েছে বলেও তিনি জানান।
প্রসঙ্গত, নতুন একজনসহ এ পর্যন্ত বাসাইল পল্লী বিদ্যুত অফিসে মোট ৫জনের করোনা শনাক্ত হয়েছে।
…বাসাইলসংবাদ/ ২৩ জুলাই, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




