
নিজস্ব প্রতিবেদক, নাগরপুর : টাঙ্গাইলের নাগরপুরে শান্তিপূর্ণভাবে অটোরিকশা অটোটেম্পু ও সিএনজি শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টাঙ্গাইল জেলা অটোরিকশা অটোটেম্পু ও সিএনজি শ্রমিক ইউনিয়ন নাগরপুর উপজেলা শাখা অফিসে ত্রিবার্ষিক এ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ১৭টি পদের বিপরীতে মোট ৪৫ জন প্রার্থী নির্বাচনে অংশ গ্রহণ করে ১৭ জন প্রার্থী বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছে।

সভাপতি সাইদুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক ঠান্ডু মিয়া বিপুল ভোটে বিজয়ী হয়। অন্যান্য পদের মধ্যে কার্যকরী সভাপতি পদে রিয়াজ উদ্দিন, সহ-সভাপতি জালাল মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক রফিক মোল্লা, সহ-সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক লালন মিয়া, কোষাধ্যক্ষ শওকত হোসেন, দপ্তর সম্পাদক শাহিন মিয়া, প্রচার সম্পাদক সোহেল মিয়া, ক্রীড়া সম্পাদক জয়নাল মিয়া, রোড সম্পাদক ১. রেজাউল মিয়া, ২. সোরহাব মিয়া, ৩. বুদ্দু মিয়া এবং কার্যকরী সদস্য পদে ১. করিম মিয়া, ২. শাহ আলম মিয়া, ৩. আলমগীর মিয়া নির্বাচিত হয়েছে। টাঙ্গাইল জেলা অটোরিকশা অটোটেম্পু ও সিএনজি শ্রমিক ইউনিয়ন নাগরপুর উপজেলা শাখার নির্বাচনে মোট ভোটার ছিল ৯শ’ ৩৯ জন। এর মধ্যে ৮শ’ ৮৫জন ভোটার তাদের ভোটাধিকার প্রদান করেন।
টাঙ্গাইল জেলা অটোরিকশা অটোটেম্পু ও সিএনজি শ্রমিক ইউনিয়নের প্রধান নির্বাচন কমিশনার আমিনুর রহমান আমিন জানান, কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।
…বাসাইলসংবাদ/ ০১ মার্চ /একেবি
প্রয়োজনে নিউজটি শেয়ার করুন




