
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ভূঞাপুরে অর্জুনা মহসীন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী জহিরুল ইসলামের বিরুদ্ধে যৌন হয়রানী মূলক অশালীন বক্তব্যের অভিযোগ শিক্ষার্থীদের। এ ঘটনার প্রতিবাদে শনিবার সকালে ক্লাস বর্জন ও বিক্ষোভ করে প্রতিবাদ জানায় তারা।

নাম প্রকাশ না করার শর্তে শিক্ষার্থীরা জানায়, গত বুধবার বিদ্যালয়ের ভোকেশনাল ট্রেডের দশম শ্রেণির কয়েকজন শিক্ষার্থীরা তাদের সহপাঠী এক বন্ধুর জন্মদিন পালনের লক্ষে ক্লাসরুমে কেক কাটার আয়োজন করে। এসময় প্রধান শিক্ষক এসে তা বন্ধ করে দিয়ে কিশোরী শিক্ষার্থীদের যৌন হয়রানী মূলক আপত্তিকর ভাষায় মন্তব্য করতে থাকেন । পরে তাৎক্ষণিকভাবে শিক্ষার্থীরা প্রতিবাদ করলে তাদের ভয়ভীতি ও হুমকি দিয়ে ক্লাসরুম থেকে বের করে দেয় প্রধান শিক্ষকসহ অন্য শিক্ষকরা।
শিক্ষার্থীদের এ অভিযোগ অস্বীকার করে প্রধান শিক্ষক কাজী জহিরুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের সাথে সবসময় সৌজন্যমূলক আচরণ করি। ক্লাসরুমে জন্মদিন পালনের ঘটনায় বিদ্যালয়ের অন্য এক শিক্ষক হয়তো কিছু কথা বলতে পারে। তবে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার নাসরীন পারভীন বলেন, শিক্ষার্থীদের সাথে যৌন হয়রানী মূলক আচরণের বিষয়ে আমি অবগত নই। আপনাদের মাধ্যমে জানতে পারলাম। ঘটনার সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
…বাসাইলসংবাদ/২৯ ফেব্রুয়ারি/একেবি
প্রয়োজনে নিউজটি শেয়ার করুন




