
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে প্রথমদিনের এসএসসি ও সমমানের (দাখিল) পরীক্ষায় ১৬৮৯ জন পরীক্ষার্থীর মধ্য ১৬৮১জন অংশগ্রহণ করছে। আর অনুপস্থিত রয়েছে ৮জন শিক্ষার্থী। সোমবার (৩ ফেব্রুয়ারি) থেকে শুরু হওয়া পরীক্ষা এ বছর উপজেলার তিনটি কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে।

জানা যায়, এবার এসএসসিতে ১৪১১ জন ও দাখিলে ২৭০জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করছে। এসএসসিতে ১৪১২জনের মধ্য ৬৯৬জন ছাত্র ও ৭১৫জন ছাত্রী পরীক্ষায় অংশ নিচ্ছে। অপরদিকে দাখিলে ২৭০ জনের মধ্য ১৫৪জন ছাত্র ও ১১৬জন ছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বাবুল হাছান বলেন, শান্তিপূর্ণভাবে প্রথমদিনের পরীক্ষা শেষ করতে পেরেছি। আশা করছি সকল পরীক্ষা এভাবেই শেষ করতে পাবরো।’
…বাসাইলসংবাদ/০৩ ফেব্রুয়ারি/একেবি
প্রয়োজনে নিউজটি শেয়ার করুন




