
নিজস্ব প্রতিবেদক, মির্জাপুর ॥ ‘আমি ইংল্যান্ডে থাকি। সেখানে আমি শিক্ষকতার সাথে সম্পৃত্ত। ইংল্যান্ডে প্রতিবন্ধী ও অটিস্টিক শিশুদের সৃষ্টিকর্তার উপহার হিসেবে দেখা হয়। স্কুলে তাদের দেওয়া হয় বিশেষ গুরুত্ব। এটাই স্বাভাবিক। কিন্তু আমাদের দেশে প্রতিবন্ধী ও অটিস্টিক শিশুদের কেমন যেন বোঝা বলে মনে করা হয়। কিন্তু আসলে ওদেরইতো বেশী গুরুত্ব পাওয়ার কথা। কারন ওরা নিজেরা কিছু করতে পারেনা।’

সোমবার (৩ ফেব্রুয়ারি) টাঙ্গাইলের মির্জাপুরে লার্ন এ- লিভ ফাউন্ডেশন এর উদ্যোগে প্রতিবন্ধী ও অটিস্টিক শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশ সম্পর্কে সচেতনতা, শিক্ষা উপকরণ বিতরণ ও থেরাপি প্রদান অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির অন্যতম উদ্যোক্তা লন্ডন প্রবাসি ফরিদা ইয়াসমিন জেসি কথা গুলো বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ ও বাংলাদেশ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আলহাজ¦ একাব্বর হোসেন এম.পি।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সরকার প্রতিবন্ধী ও অটিস্টিক শিশুদের নিয়ে কাজ করছে। প্রধানমন্ত্রী তনয়া সায়মা ওয়াজেদ পুতুল অটিস্টিক শিশুদের নিয়ে কাজ করে ইত্যোমধ্যে সারাবিশে^ অনেক প্রশংসা অর্জন করেছেন। সে সময় লার্ন এ- লিভ ফাউন্ডেশন এর যাবতীয় সমস্যা সমাধানে ভূমিকা রাখার পাশাপাশি প্রতিষ্ঠানটিতে পর্যায়ক্রমে বহুতল ভবন ও আবাসিক ব্যবস্থা চালু করারও আশ^াস দেন তিনি।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল মালেক, মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সায়েদুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হারুন অর রশিদ প্রমুখ ও বিভিন্ন প্রিন্ট – ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০১৩ সালে টাঙ্গাইলের মির্জাপুরে প্রতিষ্ঠিত হয় লার্ন এন্ড লিভ ফাউন্ডেশন (বাঁচার জন্য শিক্ষা) স্কুল এবং প্রশিক্ষণ কেন্দ্র। বর্তমানে এখানে ৬০ জন প্রতিবন্ধী শিশু বিনামূল্যে লেখা পড়া ও নিজ প্রতিভা বিকশিত করার মাধ্যমে প্রশিক্ষিত হওয়ার সুযোগ পাচ্ছে।
…বাসাইলসংবাদ/০৩ ফেব্রুয়ারি/একেবি
প্রয়োজনে নিউজটি শেয়ার করুন




