
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে এক শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ ও স্বারক লিপি প্রদান করেছে বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও এলাকাবাসী। তাদের দাবী গত দুই বছর পূর্বে সদর উপজেলার কাতুলী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আব্বাস উদ্দিনকে ছাত্রী উত্যক্তের অভিযোগে বহিস্কার করা হয়।

ঢাকা শিক্ষাবোর্ডের আপীল এন্ড অরবিটেশন বোর্ডে বহিস্কার আদেশ অনুমোদনের জন্য প্রেরণ করেন। কিন্তু বিবাদীর তদবীর ও বাদীর নিস্ক্রিয়তায় ঐ শিক্ষক স্বপদে বহালের রায় পেয়ে যান। এ রায়ের খবর এলাকা তথা বিদ্যালয়ে ছড়িয়ে পড়লে ক্ষোভে ফেটে পড়েন সবাই।
এমতাবস্থায় ঘটনাটি তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহনের আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। এর পূর্বে শিক্ষার্থীরা জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) বজলুর রশিদ স্বারকলিপি গ্রহন করেন।
…বাসাইলসংবাদ/০২ ফেব্রুয়ারি/একেবি
প্রয়োজনে নিউজটি শেয়ার করুন




