
নিজস্ব প্রতিবেদক, মির্জাপুর ॥ টাঙ্গাইলের মির্জাপুরে দৈনিক কালের কন্ঠের শুভ সংঘ পাঠক ফোরামের উদ্যোগে পত্রিকাটির ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে শুক্রবার ( ১০ জানুয়ারি) সকাল ১১ টায় মির্জাপুর প্রেসক্লাব থেকে একটি র্যালি ও প্রেসক্লাবের অভ্যন্তরে ১০ পাউন্ড কেক কাটার মধ্যদিয়ে দিবসটি পালন করা হয়।
শুভসংঘ পাঠক ফোরাম উপজেলা শাখার সভাপতি শরীফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সায়েদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি ভিপি আবু মিয়া, যুবলীগের আহবায়ক ও মির্জাপুর প্রেসক্লাবের কার্যকরী সদস্য শামীম আল মামুন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শহিনুর রহমান, সাধারণ সম্পাদক মামুন প্রমুখ।
এ ছাড়াও মির্জাপুর প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর হোসেন, সাবেক সভাপতি শামছুল ইসলাম শহিদ, কালের কণ্ঠের মির্জাপুর উপজেলা প্রতিনিধি এরশাদ মিয়া, সাংবাদিক দুর্লভ বিশ^াস, নিরঞ্জন পাল, ডিএম শামীম, জাতীয় সাংবাদিক সংস্থা মির্জাপুর শাখার সাধারণ সম্পাদক জোবায়ের হোসেন, সাংগঠনিক সম্পাদক সানোয়ার হোসেনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
…বাসাইলসংবাদ/১০ জানুয়ারি/একেবি
প্রয়োজনে নিউজটি শেয়ার করুন




