
নিজস্ব প্রতিবেদক, মির্জাপুর : টাঙ্গাইলের মির্জাপুরে অবৈধভাবে মাটি কেটে বিক্রির দায়ে খন্দকার ফেরদৌস নামের এক ব্যবসায়ীকে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (১০ জানুয়ারি) সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মঈনুল হক এ জরিমানা আদায় করেন। খন্দকার ফেরদৌস উপজেলার লতিফপুর ইউনিয়েনর চানপুর গ্রামের মৃত খন্দকার হাবিবুর রহমানের ছেলে।

মঈনুল হক জানান, উপজেলার বংশাই নদীর চানপুর ব্রিজ সংলগ্ন এলাকায় ভ্যেকু মেশিন দিয়ে অবৈধভাবে নদী পাড়ের মাটি কেটে বিক্রির করছিল অভিযুক্ত খন্দকার ফেরদৌস। পরে অভিযান চালিয়ে তাকে আটক করে দুই লাখ টাকা জরিমানা করা হয়।
…বাসাইলসংবাদ/১০ জানুয়ারি/একেবি
প্রয়োজনে নিউজটি শেয়ার করুন




